শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি নিয়ে পিটিএ সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি নিয়ে পিটিএ সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ
৪৬৮ বার পঠিত
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি নিয়ে পিটিএ সভাপতির বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এস ডব্লিউ নিউজ: পাইকগাছার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহমত আলী জোয়াদ্দার অভিযোগ করেছেন, মিথ্যা ভাবে বিদ্যালয় প্রধান শিক্ষক জয়া রানী দাশকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল সরেজমিনে স্কুলে গেলে তিনি পিটিএ’ কমিটির সভাপতি হারিছ হোুসাইন জিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন। তিনি আরোও জানান, প্রধান শিক্ষক একজন অভিজ্ঞ শিক্ষক। স্কুলের শিক্ষার্থীদের রিজাল্টও ভাল। স্কুলে কোন কিছুর সমস্যা হলে সেটা পরস্পরে আলোচনা করে সমাধান করা যেত,কিন্তু কমিটির কারোর সাথে মতামত না নিয়ে হুট করে উপ-কমিটির সভাপতি হরিছ হোসাইন জিয়া ক্ষোদ বি,এন,পি’র লোক হয়ে ১৫ আগস্ট নিয়ে মন্তব্য বা বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি নোংরা পরিবেশে এলো-মেলো অবস্থায় রাখা প্রধান শিক্ষককের নামে এমন অভিযোগ তোলা এটা অতিরিক্ত দরদ দেখানো ও পরিকল্পিত অভিযোগ। এ সম্পর্কে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জি,এম,সিরাজুল ইসলাম জানান, আমরা নিয়মিত ম্যানেজিং সভায় আয়-ব্যয় সহ বিবিধ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করি।,কিন্তু বিদ্যালয়ে কোন অনিয়ম বা বঙ্গবন্ধু কর্নারে নোংরা পরিবেশ থাকলে সেটা আলোচনা করা যেত। তা না করে পিটিএ সভাপতি হঠাৎ করে প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলেন এতে ম্যানেজিং কমিটির ভাবমূর্তি ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে।---

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আরশাদ আলী বিশ্বাস বলেন,হরিছ হোসাইন জিয়া নিজেই বি,এন,পি’র কর্মী হিসেবে চিহ্নি্ত। সে অতি দরদ দেখিয়ে স্কুলের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা ও তার পরিবারের টাঙানো ছবি নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন। পিটিএ কমিটির সভাপতির আনীত অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জয়া রানী দাশ ব্যাখ্যা দিয়ে বলেন,ম্যানেজিং কমিটি নিয়মিত সভায়আয়-ব্যয় দেখভাল করে এবং যার হিসাব রশিদ স্লিপ রয়েছে। কিন্তু পিটিএ সভাপতি হরিছ হোসাইন জিয়া অতিরিক্ত ক্ষমতা দেখিয়ে স্লিলিপের টাকা সহ সরকারী অর্থ নিজের মত করে খরচ করতে চায়। যা আমি ও ম্যানেজিং কমিটি দ্বিমত পোষন করি। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি আরো বলেন, করোনাকালে ১ বছরের উর্ধে স্কুল বন্দ ছিল। স্কুল খোলার পর নীতিমালা অনুযায়ী নিয়মিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ে হাজির হচ্ছে। অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি শোভা পাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু কর্নারের ছোট্ট রুমের এক পাশ্বে রক্ষিত বঙ্গবন্ধুর ছবি ও চেয়ার টেবিলের ছবি তুলে নোংরামি শুরু করে হয়রানী করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জযা রানী দাশ অভিযোগ করেন। এ সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, পিটিএ কমিটির সভাপতির অভিযোগ বিষয়ে তদন্ত করলে সব কিছু পরিস্কার হওয়া যাবে বলে ---মন্তব্য করেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)