শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » মিডিয়া » খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান
প্রথম পাতা » মিডিয়া » খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান
৫৩৪ বার পঠিত
বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান

 

 

এস ডব্লিউ; ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান আজ (বুধবার) দুপুরে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এই পদকের মাধ্যমে অন্যান্য সাংবাদিকরা উৎসাহিত হবে। স্থানীয় পত্রিকায় আঞ্চলিক সংবাদকে গুরুত্ব দিতে হবে, যাতে মানুষ এলাকার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে পারে। খুলনার বিভিন্ন রাস্তা ও ড্রেনেজের কাজ পুরোদমে এগিয়ে চলছে এজন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করে। তিনি খুলনার উন্নয়নমূলক কাজ পত্রিকায় তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ। খুলনা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।--- পরে মেয়র পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করেন।

পাঁচ সদস্য বিশিষ্ট জুরিবোর্ডের ফলাফল অনুযায়ী প্রথম হয়েছেন দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলাম. দ্বিতীয় দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয় এবং তৃতীয় দৈনিক আজকের তথ্য’র বার্তা সম্পাদক আলমগীর হান্নান।





মিডিয়া এর আরও খবর

খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৮ জনের সদস্যপদ বাতিল খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৮ জনের সদস্যপদ বাতিল
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

আর্কাইভ