বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে উন্নয়ন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে উন্নয়ন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে। আলোকিত এবং মানবকেন্দ্রীক সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশাশুনি ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমে অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকালে ফুটবল খেলায় আশাশুনি ফুটবল একাদশ বনাম সোদকনা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ও সাজেক্রিস’র রেফারী আনিছুর রহমান। খেলায় আশাশুনি ২-০ গোলে সোদকনাকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, আশাশুনি বালিকা বিদ্যালয়ের সভাপতি ঢালী সামছুল আলম, উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, প্রভাষক জাহিদুল ইসলাম, ডা: ইকবাল কবির সাংবাদিক আরিফুল ইসলাম, ইউপি সদস্য তারক মন্ডলসহ দর্শকবৃন্দ। সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মু. জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা উন্নয়ন’র বাস্তবায়নে দিনব্যাপী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যপী সকল ইভেন্টের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।






পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা
পাইকগাছায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা
অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান
দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: যুগ্মসচিব মোঃ আশরাফ হোসেন
মাগুরায় জেল বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ 