বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ গ্রেফতার
পাইকগাছায় ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ জোয়াদ্দার (৪২) কে ৬ মাস পর পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে উপজেলার বান্দিকাটি থেকে মোবাইল চুরি করার সময় পুলিশ এলাকাবাসির সহতায় তাকে আটক করে। সে উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেল।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০২১ সালের ৬ নভেম্বর সকালে উপজেলার সলুয়া গ্রামের আছাদুল মোড়লের জমির পাশের ডোবা থেকে ইব্রাহিম মোড়ল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত ইব্রাহীম তালা থানার বালিয়া গ্রামের কাছেরউদ্দীন মোড়লের পুত্র। পুলিশ এ হত্যা মামলায় ওবাইদুল্লা জোয়াদ্দারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করে। সে দীর্ঘদিন পলাতক ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ওবাইদুলা উপজেলার বান্দিকাটি গ্রামে রাত ১২ টার দিকে মোবাইল চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী তাকে ধাওয়া করে। পরে পুলিশের সহতায় তাকে আটক করা হয। তার নামে পাইকগাছা, তালা, আশাশুনি ও
ড়ুমুরিয়া থানায় ৪ টি ডাকাতি,৩টি অস্ত্র , ১ টি হত্যাসহ ১৬ টি মামলা রয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 