শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন
১৩৬ বার পঠিত
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার; ৫ দিনের রিমান্ড আবেদন

---নড়াইল প্রতিনিধি; নড়াইল সদরের বুড়িখালি গ্রামে দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন জানান, রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১ খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)