শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
১৮৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা

--- রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ১০ ডিসেম্বর বুধবার দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে পড়ে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়। সেই গর্তেই দুর্ঘটনাবশত পড়ে যায় শিশু সাজিদ।

শিশুটির মা রুনা খাতুন জানান, বুধবার দুপুর ১টার দিকে মেজো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। এসময় তার ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে মা, মা বলে ডাকছে।

গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা বুঝতে পারেননি তিনি নিজে কিংবা শিশু সাজিদ। ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি গর্তের ভেতর পড়ে যায়। লোকজন ডাকাডাকি করতে করতেই গর্তের তলায় চলে যায়।





অপরাধ এর আরও খবর

নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)