শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
১৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

---মাগুরা প্রতিনিধি : সরকারি খরচে বিরোধ শেষ  সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে  জেলা জজ আদালত  প্রাঙ্গণে  জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে  শুরু হয় বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালী শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন  ও জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি  এ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমূখ।  সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ  আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে  আইনি সহায়তা গ্রহন করছে। মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে। পাশাপাশি  এ দিবসে  জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)