সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » খেলা » শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। মোট ৮ টি ইভেন্টের মধ্যে সোমবার দিনব্যাপী ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিক ৪ টি ইভেন্টে খেলোয়ারদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৯ এপ্রিল বুধবার ব্যাডমিন্টন, সাতার, মার্শাল আর্ট ও দাবা খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।






নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন 