বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১২টায় ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেওয়া বিপুলসংখ্যক নেতা–কর্মী একই রঙের গেঞ্জি পরে শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেন, যা পুরো কর্মসূচিতে আলাদা বৈশিষ্ট্য তৈরি করে। শুরুতে নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমির আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা–২ আসনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি ভায়না মোড় হয়ে ঢাকা রোড প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু আনুষ্ঠানিক ভাবে শেষ করেন। হাজার হাজার নেতা–কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরব্যাপী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতারা বলেন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।






মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪
খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নির্বাচন ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা বিএনপি নেতার 