শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » জাতীয় » ৬০ ঘন্টা পর বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী
প্রথম পাতা » জাতীয় » ৬০ ঘন্টা পর বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী
৫০৬ বার পঠিত
মঙ্গলবার ● ৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬০ ঘন্টা পর বিএম ডিপোতে আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। টানা ৬০ ঘণ্টা ধরে এই আগুন নেভাতে নিরলসভাবে কাজ করেছিলো ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী সদস্যরা।

মঙ্গলবার ৭ জুন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই।

তিনি বলেন, গত রোববার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের প্রায় দুই শতাধিক সদস্য বিস্ফোরণের ঘটনাস্থল ও হাসপাতালে কাজ করছে। ডিপোতে এসে আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন যে আগুনটা আছে তা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের কিছুটা সময় বেশি লেগেছে। কারণ এলাকাটা অনেক বড়। প্রায় ২৬ একর জায়গায় ডিপোটি। এখানে কনটেইনারের সংখ্যা ৪ হাজারের বেশি। কনটেইনারগুলো একটির পর আরেকটি লাগানো ছিল। কনটেইনারগুলো নিচে নামিয়ে কাজ করতে সময় লাগে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, জ্বলন্ত কনটেইনারের পাশে কিছু ভালো কনটেইনার ছিল। সেগুলো আমরা পৃথক করে রেখেছি। যাতে আগুনটা আর না বাড়ে এবং ক্ষয়ক্ষতি না হয়। আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখান থেকে আর কোনোভাবে আগুন ছড়ানোর সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দুর্যোগে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

শনিবার ---৪ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে।

তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪১। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ