মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » চিত্রবিচিত্র » শিশুর কামড়ে সাপের মৃত্যু!
শিশুর কামড়ে সাপের মৃত্যু!
চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার ( ০৭ জুন সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে উজলপুর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশুটির মা শিলা খাতুন বলেন, মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলার একপর্যায়ে দুজনই খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চা হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে সে।
তিনি আরও বলেন, দ্রুত উদ্ধার করে জান্নাতুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।
জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, সাপটি মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।






পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ রং ধারণ ; জনমনে চাঞ্চল্যের সৃষ্টি
পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ
কটিয়াদীতে বাঁশি-বাদ্য বাজিয়ে বাবাকে শেষ বিদায়ের চেষ্টা; মাফচেয়ে জানাজা পড়ে, দাফন
পাইকগাছায় ৮ পা ও ৪ কান বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম
পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
উঠানে ১৬ ঘন্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
সড়ক দুর্ঘটনায় মৃত নারীর ফোন; তিনি মরেন নাই, বেঁচে আছেন! মৃত নারী পাইকগাছার কপিলমুনির
পাইকগাছায় বউ বদল
পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
পাইকগাছায় পুকুরে পাওয়া গেল দুটি ইলিশ মাছ 