মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চিত্রবিচিত্র » পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
পাইকগাছায় রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সদরের মেইন রোডে হিরো শোরুমের বিপরীত পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দোকানের সিঁড়ির উপর বাচ্চা প্রসবের পর স্থানীয় জনগণ ও পথচারীদের সহযোগিতায় চিকিৎসক আব্দুল হালিম মা ও নবজাতককে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ ও নিরাপদ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন হাসপাতালে ছুটে যান। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। তিনি মা ও শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, যদি প্রসূতির পরিচয় নিশ্চিত করা না যায়, তাহলে সরকারিভাবে তার এবং শিশুর সম্ভাব্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ রং ধারণ ; জনমনে চাঞ্চল্যের সৃষ্টি
পাইকগাছার সবচেয়ে লম্বা মানুষ কলিম শেখ
কটিয়াদীতে বাঁশি-বাদ্য বাজিয়ে বাবাকে শেষ বিদায়ের চেষ্টা; মাফচেয়ে জানাজা পড়ে, দাফন
পাইকগাছায় ৮ পা ও ৪ কান বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম
উঠানে ১৬ ঘন্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান
সড়ক দুর্ঘটনায় মৃত নারীর ফোন; তিনি মরেন নাই, বেঁচে আছেন! মৃত নারী পাইকগাছার কপিলমুনির
পাইকগাছায় বউ বদল
পাইকগাছায় এক বোটায় ২০টি লাউ!
পাইকগাছায় পুকুরে পাওয়া গেল দুটি ইলিশ মাছ 