শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চিত্রবিচিত্র » লাঠি হাতে স্ত্রীর কাধে ভর দিয়ে দুই বৃদ্ধ এক কেন্দ্রে ভোট দিলেন
প্রথম পাতা » চিত্রবিচিত্র » লাঠি হাতে স্ত্রীর কাধে ভর দিয়ে দুই বৃদ্ধ এক কেন্দ্রে ভোট দিলেন
৭৯২ বার পঠিত
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাঠি হাতে স্ত্রীর কাধে ভর দিয়ে দুই বৃদ্ধ এক কেন্দ্রে ভোট দিলেন

  --- পাইকগাছায লাঠি হাতে স্ত্রীর কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন অতিশয়পর দুই বৃদ্ধ চাঁদ বাছাড় ও দুলাল মল্লিক। বয়স  দুই  জনের প্রায ৮০ কাছাকাছি। ভোট দিতে পেরে তারা খুবই খুশি। রোববার  খুলনা জেলার পাকগাছার মটবাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ত্রীর সঙ্গে  গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অতিশয়পর এই দুই বৃদ্ধ। শারিরিক ভাবে তারা দুই জনই খুব অসুস্থ।---

দুলাল মল্লিক বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। সংগ্রামের আগেও ভোট দিছি। বাংলাদেশকে ভালোবাসি। এ দেশের নাগরিক হিসেবে ভোট আমার অধিকার। তাই  অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে এসেছি। চাঁদ বাচাড় বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আর ভোট দিতে পারবো কিনা জানিনা। নাগরিক অধিকার রক্ষায় এ বয়সে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে তারা খুব্ উচ্ছাশিত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)