শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » বাগেরহাট-৪ আসন্ন ভোট দিয়ে আমাকে ঋণি করেছেন, প্রয়োজনে আমি ছুটে আসব আপনাদের কাছে, এমপি সোহাগ
প্রথম পাতা » রাজনীতি » বাগেরহাট-৪ আসন্ন ভোট দিয়ে আমাকে ঋণি করেছেন, প্রয়োজনে আমি ছুটে আসব আপনাদের কাছে, এমপি সোহাগ
৩৬০ বার পঠিত
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাট-৪ আসন্ন ভোট দিয়ে আমাকে ঋণি করেছেন, প্রয়োজনে আমি ছুটে আসব আপনাদের কাছে, এমপি সোহাগ

---



শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ;নির্বাচিত হয়েই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে শরণখোলায় ছুটে আসেন তারুণ্যদীপ্ত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার (৮জানুয়ারি) দুপুরে এসেই প্রথমে তিনি উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা এবং তার প্রয়াত শ্বশুর বাংলাদেশ ছাত্রলীদের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন।

পরে রায়েন্দা বাজারের পূর্ব মাথায় এক শুভেচ্ছা অনুষ্ঠানে মিলিত হন নবনির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ। সেখানে হাজারো জনতার ভালোবাসায় শিক্ত হন তিনি। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সোহাগ বলেন, আমি দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে, আমাকে নৌকার মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমার এই বিজয়ের সকল কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনা এবং মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই মান রাখার চেষ্টা করবো।

বদিউজ্জামান সোহাগ বলেন, জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে প্রমান করেছে বাংলাদেশের অপরাজনীতির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিফলন আমরা গতকালকে (৭ জানুয়ারি) দেখেছি। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধবনিতা ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

জনতার উদ্দেশে তরুণ এমপি বদিউজ্জামান সোহাগ বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ঋণি করেছেন। আপনাদের কোনো প্রয়োজনে আমার পেছনে দৌঁড়াতে হবে না। আমিই আপনাদের কাছে ছুটে আসবো। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। যে প্রত্যাশা নিয়ে আমাকে বিজয় উপহার দিয়েছেন, সেই আশা পুরণ করতে সবসময় আপনাদের সহযোগিতা চাই।

সবশেষে নির্বাচনকে সফল করতে নিরলসভাবে কাজ করার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটিসহ দলের নেতাকর্মী ও সকল জনগণকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য নির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ।

শুচ্ছো অনুষ্ঠানে প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা পরিষদের চেয়রাম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মইনুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, খোন্তাকাটার সাধারণ সম্পাদক মো. তাজু সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকে ১লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)