শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ২০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
৬৬ বার পঠিত
শনিবার ● ২০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক

---মাগুরা প্রতিনিধি : বিশালাকায় ডাংকা-ঢাক ঢোল কাশী বাঁশিসহ নানা রকম দেশীয় বাদ্যের তালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাগুরায় অনুষ্ঠিত হলো মতুয়া মহাসম্মেলন। শনিবার বিকালে শহরের বাটিকাডাঙ্গা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতুয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।  বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,  শ্রীধাম ওড়াকান্দির মহামতুআচার্য  শ্রী পদ্মনাভ ঠাকুর, মতুয়া মাতা সুবর্ণা শিকদার ঠাকুর এমপি,  নিপুন রায় চৌধুরী এমপি,  মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ সহ অতিথিবৃন্দ। চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সনাতনী নারী পুরুষ নির্বিশেষে বিশালাকার ঢাক ঢোল আর দেশীয় বাদ্যে মুখরিত ছিল মাগুরা শহরের বাটিকাডাঙা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গন।জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক মতুয়া সংগঠনের হাজার হাজার সদস্যরা যেন হরিচাঁদ গুরুচাঁদ প্রেমে  জয় হরিবোল ধ্বনিতে মেতে উঠেছিল। নানা রকম অঙ্গভঙ্গিতে ডাংকার বাজনায় তৈরি হয় এক অন্যরকম ধর্মীয় পরিবেশ। এমন পরিবেশে মতুয়া মহাসম্মেলনে আসতে পেরে আনন্দ প্রকাশ করলেন ভক্তরা।সুবর্ণা ঠাকুর এমপি বলেন, পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের শিক্ষা ও সংস্কৃতিতে উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় আসতে হবে। অন্যদিকে বিএনপিকে উদ্দেশ্য করে নিপুন রায় চৌধুরী এমপি বলেন হিন্দু সমাজকে যাঁরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল তাঁদের জনগন প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী  অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এমপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের আওয়ামীলীগ চলে গেলে দশলক্ষ মানুষ মারা যাবে এমন বক্তব্যের  সমালোচনা করে বলেন, ৫ই আগষ্টের পরে বিএনপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে কোন প্রকার প্রতিহিংসা বা অরাজকতা করতে দেওয়া হয়নি। বিএনপি ঘোষিত রংধনু সমাজ গঠনে এ ধরনের সনাতনী মতুয়া সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে এমনটি আশা করেন তিনি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)