শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় » সীমান্ত সড়কে নিরাপদ হবে পাহাড়, বাড়বে ব্যবসা : সেনাপ্রধান
প্রথম পাতা » জাতীয় » সীমান্ত সড়কে নিরাপদ হবে পাহাড়, বাড়বে ব্যবসা : সেনাপ্রধান
৫৪০ বার পঠিত
সোমবার ● ২২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্ত সড়কে নিরাপদ হবে পাহাড়, বাড়বে ব্যবসা : সেনাপ্রধান

সীমান্ত সড়ক প্রকল্প শেষ হলে তিন পার্বত্য জেলার কৃষি ও পর্যটনসহ আর্থ-সামাজিক অবস্থা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘থানচি লিকরি সড়কসহ তিন পার্বত্য জেলার ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক প্রকল্পের কাজ শেষ হলে জেলাগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ স্থাপন ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত সহজ হবে। এছাড়া কৃষি ও পর্যটনসহ ব্যবসার প্রসার হবে।’ রবিবার দুপুরে বান্দরবানের থানচি সীমান্তের থানচি লিকরি সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, সীমান্ত সড়কের কাজ শেষ হলে পাশের দেশ থেকে অবৈধপথে পণ্য আসা বন্ধ হবে। তবে পাশের দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যবসা-বাণিজ্যের প্রসার, সীমান্ত এলাকার কৃষিপণ্য মূল ভূখণ্ডে এনে বিক্রি ও বণ্টন সহজ হবে। অন্যদিকে পাহাড়ে দেশি-বিদেশি পর্যটকদের আসা সহজ হবে, পর্যটনেরও উন্নতি হবে। 


এ সময় ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদুর রহমান, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত পরিচালক ও সীমান্ত সড়কের প্রকল্প পরিচালক কর্নেল এএনএম ফয়েজুর রহমান, ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সীমান্ত সড়ক প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মেজর সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উলে­খ্য, তিন পার্বত্য জেলায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ চলমান আছে। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটারের কাজ সাতটি সেগমেন্টে বাস্তবায়ন করা হচ্ছে। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ।---





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)