শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত !
প্রথম পাতা » শিক্ষা » যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত !
৪৭৯ বার পঠিত
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত !

---ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করায় যশোর বোর্ডের অধীনে শনিবারের (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শনিবারে সৃজনশীল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত নোটিশে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথমদিনে নড়াইলের তিনটি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। নড়াইলের কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর মধ্যে কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন।

এদিকে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন সরবরাহের আগেই বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভুলটি কেন্দ্র সংশ্লিষ্টদের নয়, বিজি প্রেস থেকে সরবরাহকৃত প্রশ্নের প্যাকেটের উপরে প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন প্রশাসনসহ কেন্দ্র সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, কালিয়ায় সরবরাহকৃত প্যাকেটের উপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। কক্ষ পরিদর্শকেরা এ প্রশ্ন বিতরণ করলেও তাৎক্ষণিক ভাবে সবার কাছ থেকে তা গুছিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর যশোর বোর্ড কর্তৃপক্ষের অধীনে সব কেন্দ্রে শনিবার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করেছে। তবে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এমসিকিউ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ