শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার বাইশারাবাদে প্লাবিত অসহায়দের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ
পাইকগাছার বাইশারাবাদে প্লাবিত অসহায়দের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদে পানিবন্দী ১শত ২০টি পরিবারের মধ্যে ত্রাণের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্লাবিত অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু ও স্থানীয় ব্যক্তিবর্গ। অতিরিক্ত বৃষ্টি ও শিবসা নদীর জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধতে মৎস্য চাষীদের লীজঘেরের সুরক্ষা বাঁধ রক্ষণাবেক্ষনের ত্রুটির কারণে সেটা ভেঙ্গে যাওয়ায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ এলাকা প্লাবিত হলে পুরাতন আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক পরিবার পানিবন্দী হয়।উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, রাস্তাঘাট মৎস্যঘের ও বাড়ি পানিতে ডুবে একাকার। গুচ্ছগ্রামে কোথাও হাটু, কোথাও কোমর সমান পানি। তাদের রান্না করার জায়গা নাই। বুধবার দুপুরে বেঁড়িবাঁধ ভাঙ্গার সংবাদ পেয়ে তিনি বিকালে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। তাদের দুঃখ দুর্দশা, বিপদে খাদ্য সহায়তা দিতে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 