শুক্রবার ● ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৩২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন
পাইকগাছায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৩২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন
সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছাতেও এ বছর দুর্গাপূজা শুরু হওয়ার একদিন আগেই মাঠে নেমেছে আনসার বাহিনী। পাইকগাছাতে এ বছর ১৫৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রেই মহা পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ৬ দিন ব্যাপী আনসার ও ভিডিপি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন জানান। গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ৪,৬ ও ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ বছর পাইকগাছার ১৫৪টি পূজা মণ্ডপে মোট ৮৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৫২৪ জন সদস্য পুরুষ এবং ৩০৮ আছেন নারী আনসার। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পাশাপাশি পূজা মণ্ডপে মোতায়েনকৃত আনসারদের সার্বিক তত্বাবধানে আছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন।






খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 