বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা কেবিনের উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা কেবিনের উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কেবিনটি শীতাতপ নিয়ন্ত্রিতসহ আধুনিকায়ন করা হয়েছে।বুধবার দুপুরে আধুনিকায়ন করা মুক্তিযোদ্ধা কেবিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আমিনুলইসলাম, কাজী তোকারম হোসেন টুকু, আব্দুল গফুর, আব্দুল মাজেদ ও জামিরুল ইসলাম প্রমুখ।উল্লেখ,
মেয়র সেলিম জাহাঙ্গীরের মেঝ ভাই জাপান বাংলাদেশ (বিজেআইটি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আকবর জেএম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা কেবিন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি করে দু’টি এসি প্রদান করেন। এছাড়া এডিবি’র অর্থায়নে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কেবিনটি সংস্কার করা সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে ১০টি ফ্যান প্রদান করেন।






মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন 