শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলার মানিকতলা, বোয়ালিয়ার মোড়, গদাইপুর ও নতুন বাজারে পাখি শিকার রোধে লিফলেট বিতারণ করা করা হয়েছে। লিফলেট বিতারণের সময় উপস্তিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, এস আই সুব্রত দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, সুশান্ত বিশ্বাস, অসিম সরকার,গৈৗতম ভদ্র,
রোজী সিদ্দিকী,ফারজানা আক্তার ময়না, রানী খাতুন, রাবেয়া অক্তার, পরিবেশ কর্মী কার্তিক মণ্ডল, অভিজিৎ রায়, শাহিনুর রহমান প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা।






রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার 