মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় এয়ারগানসহ পাখি শিকারী আটক; ৭ দিনের কারাদণ্ড
পাইকগাছায় এয়ারগানসহ পাখি শিকারী আটক; ৭ দিনের কারাদণ্ড
পাইকগাছায় এয়ারগানসহ আটক পাখি শিকারী হাসিবকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে পাখি শিকারীকে আটক করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন। আটককৃত পাখি শিকারী চাঁদখালীর গজালিয়া গ্রামের
মোঃ কুদ্দুস মোড়ল এর পুত্র মোঃ হাসিব রহমান (৩২)। এ সময় শিকারী হাসিব রহমান এর নিকট থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারী মোঃ হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবাসীর সম্মুখে পাখি শিকার না করার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।






পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে 