বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নাশকতা মামলায় আটক ৬ : বোমা ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
পাইকগাছায় নাশকতা মামলায় আটক ৬ : বোমা ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
পাইকগাছায় ১০ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষে দেশ ব্যপি নাশকতা ও ধ্বংসাত্মক কার্য্যবলীর মাধ্যমে সরকার পতনের আন্দলোনকে জোরদার করতে পরিকল্পনার সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। এর আগে ওই এলাকায় দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রাড়ুলীর শ্রকন্টপুর গফারের পরিত্যক্ত চালকলের চাতালে ওই গোপন বৈঠাক করছিল। এ ঘটনায় থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ অজ্ঞতর নামে নাসকতা মামলা হয়েছে। পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটকের সময় ঘটনাস্থল থেকে ২ টি তাজা ২ টি বোমা সাদৃশ্য বস্তু সহ লোহার রড, লাঠি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেটট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন, কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর মকর আলী শেখের ছেলে আব্দুল আজিজ (৩৭) গদাইপুর ইউনিয়নের মৃত্ খবির উদ্দীন সরদারের ছেলে সরদার ফারুক আহম্মদ (৫২), লস্কর ইউনিয়নের মোকাম আলী গাজীর ছেলে খানজাহান আলী (৫২), কপিলমুনির আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম(৫২), হাসেম সানার ছেলে বনি আমিন (৩৫), রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর
গ্রামের নেছার আলী সরদারের ছেলে হালিম সরদারকে গ্রেফতার করা হয়।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 