শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্থ মানুষের জন্য দলীয় নেতৃবৃন্দের কাছে কম্বল তুলে দেন- এমপি বাবু
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্থ মানুষের জন্য দলীয় নেতৃবৃন্দের কাছে কম্বল তুলে দেন- এমপি বাবু
৪০৮ বার পঠিত
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শীতার্থ মানুষের জন্য দলীয় নেতৃবৃন্দের কাছে কম্বল তুলে দেন- এমপি বাবু

---পাইকগাছায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত এবং শেখ হেলাল উদ্দিন এমপির সহযোগিতায় এবং এমপি বাবু’র পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, শীতার্ত ও অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সদরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, খুলনা-৬ (পাইকগাছা -কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এমপি বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য সব সময় কাজ করছেন, দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের গুরুত্ব অপরিসীম। আওয়ামীলীগ সরকার আছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য বৃহত্তর প্রকল্প দৃশ্যমান। তিনি শুধু অবকাঠামো উন্নয়ন করেননি, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ভাতা চালু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেনা মোতাবেক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে আহ্বান জানান, আসুন সবাই অসহায় দুস্থ ও শীতার্তদের পাশে দাঁড়াই। এসময়ে তিনি দলীয় নেতৃবৃন্দদের নিয়ে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় নেতাকর্মীদের ৫০টি করে ও ১ শ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া তিনি কয়রা উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অসহায় শীতার্তদের মাঝে মোট ২ হাজার কম্বল প্রদান করবেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার ও রিপন কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা, জি এম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, নির্মল চন্দ্র ঢালী, নির্মল বৈদ্য, নির্মল চন্দ্র অধিকারী, বিভূতি ভূষণ সানা, শেখ শহীদ হোসেন বাবুল, আরশাদ আলী বিশ্বাস, সাইদুর রহমান কালাই, মঙ্গল চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম, জগদীশ রায়, জি এম মিজানুর রহমান, এম এম আজিজুল হাকিম, কেডি বাবু, শাহাবুদ্দিন শাহীন, দীপংকর মন্ডল, নাজমা কামাল, রাবেয়া, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাসেল, মওদুদ সহ দলীয় নেতাকর্মী ও শীতার্ত মানুষেরা।

 

Write to Purna Chandra Mo





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে  শালিখার শতখালীতে  ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)