শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদে বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদে বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
৪২৭ বার পঠিত
শনিবার ● ২২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদ আনন্দে পাইকগাছার ব্রীজগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।---বৈরী আবহাওয়ার মধ্য দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঈদের দিন ও পরের দিন জনস্রোতে রুপ নেয ব্রিজ এলাকা। পাইকগাছা বিনোদনের তেমন কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও  উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ  না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। তবে শিববাটি ব্রিজের পাশে ইব্রাহিম গার্ডেন  বিনদোনের জন্য রয়েছে এক মাত্র পার্ক।---


 রয়েছে। নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ (প্রস্তাবিত পিসি রায় ব্রীজ) অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে। ---

কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপছে পড়া ভীড় ছিল। দর্শনার্থি হাসনা খাতুন জানান, পাইকগাছায় বিনোদনের জন্য কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা
পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড় ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মজয়ন্তী উদযাপন
উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত উৎসব মুখর পরিবেশে পাইকগাছায় সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট পাইকগাছায় জমে উঠেছে সরস্বতী প্রতিমার হাট
পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন

আর্কাইভ