শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ; পুলিশের বাঁধায় বন্ধ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ; পুলিশের বাঁধায় বন্ধ
৫৪৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ; পুলিশের বাঁধায় বন্ধ

---

 খুলনা জেলা জজ আদালতের নিষেধ অমান্য করে পাইকগাছার রাড়ুলীতে নালিশী জমিতে নাজমা বেগম নির্মাণ কাজ শুরু করলে বাদী মোহন লাল বাঁধা দিলেও নির্মাণ কাজ বন্ধ না করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানা পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ও উভয় পক্ষকে আদলতের নির্দেশ মেনে স্থিতাবস্থা বজায় রাখতে বলেন। 

মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শত বছর ধরে  রাড়ুলী মৌজায় এসএ ১২৯৫ নং খতিয়ানে ২১০৯ দাগ হাল বিআরএস ১৬০৯ নং খতিয়ানে ৪৪৪৭ নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ১৫০২ নং খতিয়ানে ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। মোহন লালের শরিক মৃত গোবিন্দ লাল দাশের পুত্র আশীষ কুমার দাশ উক্ত দাগের মধ্য থেকে ১০ শতক জমি ২০২২ সালের নভেম্বর মাসের ১৬ তারিখ রাড়ুলীর নাজনা বেগমের নিকট বিক্রি করে। নাজমা বেগম জমি ক্রয় করে মোহন লালের ভোগ দখলীয় জমির উপর জোর জবর দখল করে ইট, বালু, রড, সিমেন্ট নির্মাণ কাজ শুরু করে। এ ঘটনায় মোহন লাল দাশ বাদী হয়ে পাইকগাছা জজ আদালতে মিস ৮০/২২ মামলা করে। বতমান মামলাটি খুলনা জেলা জজ আদালতে চলমান। মামলা নং মিস আফিল ২২/২৩। মামলায় আদালত জুনের এক তারিখ পযন্ত উভয় পক্ষকে নালিশী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিযেছেন। কিন্তু বিবাদী নাজমা বেগম গং ৯ মে মঙ্গলবার নিষেধজ্ঞা অমান্য করে কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে আদালতের নিদেশ মেনে আইন শৃংখলা বজায় রাখতে বলেন।  





অপরাধ এর আরও খবর

মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২

আর্কাইভ