বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সভাপতিত্বে করেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল চেয়ারম্যানের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনে কুৎস্যা ছড়িয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। মানববন্ধন পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সুষমা রায় ও মতলেব সানা, আওয়ামীলীগ নেতা অমলেন্দু তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, মহিলা নেত্রী শিউলী রায়, গীতা মন্ডল, রতœা স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, যুবনেতা গৌতম রায়, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান. তাপস, বিচিত্র, বিশ্বজিত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য ২০ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 