শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদকাসক্ত ব্যক্তি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ঘের ব্যবসায়ীকে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদকাসক্ত ব্যক্তি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ঘের ব্যবসায়ীকে
৩৫২ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাদকাসক্ত ব্যক্তি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ঘের ব্যবসায়ীকে


--- পাইকগাছায় মাদকাসক্ত ব্যক্তি এক ঘের ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পুলিশ পার্শবর্তি এলাকা থেকে দাসহ তাকে গ্রেফতার করেছে। ঘটনাটি সোমবার সকাল ৯ টার দিকে মৌখালী বাজারে। থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির জানন, সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারে স্থানীয় ছালাম মোল্লার ছেলে আহসান হাবিব মোল্লা চা এর দোকানে চা পান করছিলো। এ সময় একই এলাকার মুক্তার মোল্লার ছেলে মাদকাসক্ত মোস্তফা সরদার(৩৫)আকস্মিক আহসান হাবিবকে দা দিয়ে কোপাতে থাকে। সে মাটিতে পড়ে গেলে মোস্তফা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক। পুলিশ পার্শবর্তি বিল থেকে মাদক আসক্ত মোস্তাকে আটক করে।--- এলাকাবাসি জানান, সে মাদক ( গাঁজা) খেয়ে এ রকম পাগলামী করে। ভয়ে তার সাথে কেহ কথা বলেনা।আহতের পারিবারের অভিযোগ মোস্ত নিজেই মাদকাসক্ত। ইতোপুর্ব মোস্ত নানা কারনে তার স্ত্রীকে মারধর করত। এক সময় হাবিব মোল্লাসহ অনেকে সালিশ করে উভয়ের মধ্যে মিমাংসা করে দেন। কিন্তু শেষ পর্যন্ত মোস্ত’র স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। স্ত্রীকে ফিরে পেতে মোস্ত আবারোও হাবিব মোল্লা’র দারস্থ হলে সমাধান মেলেনি। ধারনা করা হচ্ছে সেই ক্রোধ থেকে সে এ ঘটনা ঘটিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আহত আহসান হাবিবর সাথে মাদকাসক্ত মোস্তফার কোন প্রকার বিরোধ ছিলো না। সে মাদকাসক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

 





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)