শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফুফুর হারির টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টায় ভাইপোর নামে অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফুফুর হারির টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টায় ভাইপোর নামে অভিযোগ
৩৫০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ফুফুর হারির টাকা না দিয়ে জমি জবর দখলের চেষ্টায় ভাইপোর নামে অভিযোগ

 --- পাইকগাছায় ফুফুর জমির হারির টাকা না দিয়ে জমি জবর দখলের অপচেষ্টা করায় ভাইপোর নামে অভিযোগ হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের তকিয়া গ্রামে খাদিজা বেগমের বাড়ি। তার বাবার বাড়ি মটবাটি গ্রামে। বাব মারা গেছেন। তার পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে। ভাইয়েরা বোন খাদিজার প্রাপ্য ৩৯ কাটা জমি পরানমালি বিল থেকে বুঝিয়ে দেয় এবং সে জমি বুঝে নিয়ে হারিতে লীজ দেয়। তবে তার মেজভাই কেছমত মোড়ল মারা যাওয়ায় তার ছেলে রাজু মোড়ল আর্থিক সংকটের মধ্যে পড়ে। এ কারণে ভাইপো রাজুকে জমি লীজ দেয় ফুফু খাদিজা। রাজু ফুফুর জমি লীজ নিয়ে হারির টাকা না দিয়ে প্রায় আট মাস তালবাহানা করে চলেছে। সর্ব শেষ জুলাই মাসে রাজুকে হারির টাকা দিতে বলে নাহলে জমি ছেড়ে দিতে বলে। এতে রাজু হারির টাকা দিবে না এবং জমিও ছাড়বে না বলে ফুফুকে হুমকি দেয়। এ ঘটনায় খাদিজা হারির টাকা পেতে ভাইপো রাজুর বিরুদ্ধে গদাইপুর ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে। চেয়ারম্যান ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আজিজকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেন। এ বিষয়ে বাদী খাদিজা জানান, হারির টাকা পেতে চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় ভাইপো রাজু ক্ষিপ্ত হয়ে আমার ঘেরের বাঁধ কেটে কাটিজাল টেনে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতি করেছে। এ বিষয় জানার জন্য রাজুকে মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। ইউপি সদস্য আব্দুল জানান, আমি উভয় পক্ষকে নোটিশ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে অশান্তি বিরাজ করছে। তাছাড়া রাজু যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে বাদী আশঙ্খা করছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)