শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » পরীক্ষামূলকভাবে চালু হলো চালু হলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
প্রথম পাতা » প্রযুক্তি » পরীক্ষামূলকভাবে চালু হলো চালু হলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
৪০৪ বার পঠিত
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীক্ষামূলকভাবে চালু হলো চালু হলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

পরীক্ষামূলকভাবে চালু হলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১। বর্তমানে কমবেশি ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে প্রকল্পটি।

 ২৯ জুলাই শনিবার দুপুর ১১টা ৫৮ মিনিটে জাতীয় গ্রিডে সিনক্রোনাইজড করে সফলভাবে চালু করা হয়েছে। ---পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এ তথ্য জানিয়েছে।

পিজিসিবি জানায়, পরীক্ষামূলক উৎপাদনে থাকা কেন্দ্রটি বর্তমানে কমবেশি ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়বে।

বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তার প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন ১০ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত দুই লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। ৭ আগস্ট ৬৫ হাজার টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের জেটি এলাকায় পৌঁছাবে।

জাহাজ থেকে সরাসরি ট্যাংকে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি ১ দশমিক ৭ মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার চারটি ট্যাংক ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে। ট্যাংকগুলো ৬০ দিনের জন্য কয়লা সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

কয়লা আনলোড করতে দেড় থেকে দুই দিন সময় লাগবে। এ ক্ষেত্রে কয়লা খালাস করা পরিবেশবান্ধব হবে। কারণ কয়লা সরাসরি জেটি থেকে ট্যাংকে অফলোড করা হবে। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।





প্রযুক্তি এর আরও খবর

পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ
পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)