শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘ উদ্বোধন ও জয়ের জন্মদিন পালন
আশাশুনির আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘ উদ্বোধন ও জয়ের জন্মদিন পালন
আশাশুনি
: আশাশুনির আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘের উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ও জন্মদিনের কেক কাটেন।
বৃহস্পতিবার বিকাল ৩.৩০ টায় ইউনিয়নের হাজী মার্কেটে অবস্থিত শেখ রাসেল যুব সংঘের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। যুব সংঘের সভাপতি জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পুত্র ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ সফল করতে সজিব ওয়াজেদ জয়’র জন্মদিনের কেক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, সাবেক সম্পাদক মনিরুজ্জামান বিপুলসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও শেখ রাসেল যুব সংঘের সকল কর্মকর্তা ও সদস্য।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 