শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ৭ মে ২০১৬
প্রথম পাতা » প্রযুক্তি » ডুবুরি রোবট
প্রথম পাতা » প্রযুক্তি » ডুবুরি রোবট
৮৬৮ বার পঠিত
শনিবার ● ৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুবুরি রোবট

 ---

এস ডব্লিউ নিউজ

রাজা চতুর্দশ লুইয়ের নৌবহরের অংশ ছিল লা লুন নামের একটি জাহাজ। সেটি ভূমধ্যসাগরে ডুবেছে সেই ১৬৬৪ সালে। কয়েক শতাব্দী পেরোনোর পর সম্প্রতি এক ডুবুরি ফরাসি উপকূলের কাছে সাগরতলে জাহাজটি পরিদর্শন করেছে। আর সেই ডুবুরি কোনো মানুষ নয়, ‘ওশেনওয়ান’ নামের একটি রোবট।
প্রায় ৫ ফুট লম্বা রোবটটির গঠন অনেকটা মানুষের মতো। এটি বেশ ভালো দেখতে পায় এবং হাত-পা নাড়াতে পারে। এর শরীরের নিচের অংশে রয়েছে কম্পিউটারের ‘মস্তিষ্ক’, ব্যাটারি এবং বহুমুখী আটটি সচল ‘হাতের’ বিন্যাস। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল কম্পিউটার প্রকৌশলী এই রোবট তৈরি করেছেন।
নৌকায় বসে একজন কম্পিউটার বিজ্ঞানী রোবটটিকে নির্দেশনা দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ওশেনওয়ান সেগুলো পালন করে। সংবেদী প্রতিক্রিয়া এবং যন্ত্রকৌশলের সহায়তায় রোবটটি পানির নিচে নানা রকমের সূক্ষ্ম কাজ করতে পারে। যেমন এটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে কোনো ভঙ্গুর নিদর্শন উদ্ধার করে সেটিকে বাক্সে ভরে ওপরে নিয়ে আসে।
মহাসমুদ্র অভিযানে দূরনিয়ন্ত্রিত বিভিন্ন যান ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ওশেনওয়ানের নির্মাতারা চেয়েছিলেন, তাঁদের তৈরি রোবটটির নতুন কিছু সামর্থ্য থাকবে। হয়েছেও তাই। এই যন্ত্রটি ডুবুরির দায়িত্ব পালন করে সাগরতলের এমন কিছু জায়গায় যাতায়াত করে, যেটা মানুষের জন্য খুবই দুর্গম। কিন্তু ওশেনওয়ান স্বচ্ছন্দে সেখানে গিয়ে কাজ করতে পারে। আর যিনি দূর থেকে রোবটটি নিয়ন্ত্রণ করেন, তাঁর অভিজ্ঞতাটা হয় ডুবুরির মতোই। রোবটটি যা কিছু স্পর্শ করে এবং তুলে আনে, তিনি সেগুলো ঠিক ঠিক ‘অনুভব’ করতে পারেন।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক উসামা খাতিব ওই রোবটটি চালনা করেছেন। তিনি ওই অভিজ্ঞতার বর্ণনায় বলেছেন, সত্যি সত্যি ডুবুরি হওয়ার অনুভূতি হয়েছে তাঁর। রোবটটি যা যা করছিল, সবই তাঁর নিজের অভিজ্ঞতার মতো মনে হয়েছে।





প্রযুক্তি এর আরও খবর

পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ
পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন
মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)