বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ২ গৃহবধূ আহত
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ২ গৃহবধূ আহত

নড়াইল প্রতিনিধি ; জমিতে কাজ করার সময় বজ্রপাতে নড়াইলের শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষক মিঠুন বিশ্বাসের (২০) মৃত্যু হয়েছে। এছাড়া আলাদা বজ্রপাতে আরো দুই নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিঠুন চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মিঠুন তাদের বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে মিঠুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে মারা যান তিনি। এদিকে, আলাদা বজ্রপাতে চাঁদপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৮) এবং পাশের দুর্গাপুরের লিলি বেগম (৬০) আহত হয়েছেন।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার সোহেলী জামান জানান, মিঠুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বজ্রপাতে তার শরীর ঝলসে গেছে। এছাড়া আহত দুইজনের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত আছেন।






মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 