সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছার পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডলের (৫৫) খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকালে উপজেলার লতা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক অসিত বরণ মন্ডল, বিকাশ সরকার, বরুণ রায়, মিতালী মল্লিক, স্বপন রায়, মীরা মন্ডল, শংকরী রাণী সরকার, মিলন মন্ডল, রিম্পা মন্ডল, প্রভাতী মন্ডল, বিনয় কৃষ্ণ ঢালী প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মায়ের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, দুর্বৃত্তরা গত ১৪ মার্চ দিবাগত রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের পুলিশে কর্মরত এসআই চিন্ময় মন্ডলের বাড়িতে লুটপাট করে তার মা ভারতী মন্ডলকে হত্যা করে বাড়ির পাশে চিংড়ি ঘেরে ফেলে রেখে যায়। এঘটনায় ভারতীর ছেলে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডল বাদি হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা করে।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 