শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
৮১ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

---খুলনার পাইকগাছা উপজেলায় দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রকল্পের আওতায় সোলাদানা ইউনিয়নে নবনির্মিত  সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার সকালে সোলাদানা খেয়াঘাট হতে সোলাদানা বাজার পর্যন্ত এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো হুমায়ূন কবির, পিআইও রাজিব বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কোঅর্ডিনেটর খালিদ মাহমুদ, ম্যানেজমেন্ট স্টাফ অনিন্দ্য জামান, জেলা সমন্বয়কারী সিনিগ্ধা ঘোষ, উপজেলা সমন্বয়কারী মো. আয়ুব আলী, ইউপি সদস্য শেখর ঢালী, ঠিকাদার প্রতিনিধি ফয়সাল রাশেদ সনি,এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলায় দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে মাটির ও ইটের রাস্তা সংস্কার ও উন্নয়নে দৈর্ঘ্য ২৩০ মিটার এবং প্রস্থ ৩.৬৬ মিটার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ২৪ লক্ষ ৫৯ হাজার ৭৩৬ টাকা। সহযোগিতায় ছিলেন জাপান সরকারের আর্থিক সহায়তায় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।  





আঞ্চলিক এর আরও খবর

অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)