মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা মধুমতি রেল সেতুর পশ্চিমে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম লোহাগড়ার চরবকজুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আকরাম মোল্যা তার নাতিকে স্কুলে দিয়ে রেললাইন দিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম নিহত হন। তার মাথা কেটে দ্বিখন্ডিত হয়ে যায়। আকরাম কানে কম শোনেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, পুলিশ আকরামের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 