মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা পরিষদের ১৫০ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের ১৫০ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের ১৫০টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ,মাগুরা জেলা পরিষদের প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো আবু তাহের ও উচ্চমান সহকারি জেসমিন বেগম প্রমুখ।
আয়োজকরা জানান, মাগুরা জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ কাজ করছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা পরিষদ চলতি বছরের জেলার ৪ উপজেলার ১৫০ প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করবে।
অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবক সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।






শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন 