বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
মাগুরা প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা প্রশাসনের এক ঝটিকা অভিযানে পাচারকালে ৫৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে জ্বালানি তেল সিন্ডিকেট এর সাথে বাবুল ট্রেডার্স’-এর আরমান জড়িত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১ মাগুরা জেলার মহম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পূর্ব পাশে অভিযান চালিয়ে পাচারকারী চক্রকে হাতেনাতে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান। অভিযানে থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত এই তেলের চালানের সাথে ‘বাবুল ট্রেডার্স’-এর আরমান সরাসরি জড়িত। স্থানীয়দের অভিযোগ, আরমান দীর্ঘ দিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছেন। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া আরমান, ধারণা করা হচ্ছে স্থানীয় জনৈক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ মদদ ও শেল্টার পাওয়ার কারণেই আরমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পকেট কেটে এই অসাধু ব্যবসা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন। প্রশাসনের এই অভিযানের পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে—এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা সেই “গডফাদার” কারা?
উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জ্বালানী তেলের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষকে জিম্মি করে যারা অতি মুনাফা লুটছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, জব্দকৃত তেলের সাথে সংশ্লিষ্ট এবং এর নেপথ্যে যারা রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 