শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
১৮৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ

---মাগুরা প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা প্রশাসনের এক ঝটিকা অভিযানে পাচারকালে ৫৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে জ্বালানি তেল সিন্ডিকেট এর সাথে বাবুল ট্রেডার্স’-এর আরমান জড়িত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১ মাগুরা জেলার মহম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পূর্ব পাশে অভিযান চালিয়ে পাচারকারী চক্রকে হাতেনাতে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান। অভিযানে থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
​তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত এই তেলের চালানের সাথে ‘বাবুল ট্রেডার্স’-এর আরমান সরাসরি জড়িত। স্থানীয়দের অভিযোগ, আরমান দীর্ঘ দিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছেন। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
​রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া আরমান, ধারণা করা হচ্ছে স্থানীয় জনৈক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ মদদ ও শেল্টার পাওয়ার কারণেই আরমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পকেট কেটে এই অসাধু ব্যবসা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন। প্রশাসনের এই অভিযানের পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে—এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা সেই “গডফাদার” কারা?
উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান​ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জ্বালানী তেলের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষকে জিম্মি করে যারা অতি মুনাফা লুটছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, জব্দকৃত তেলের সাথে সংশ্লিষ্ট এবং এর নেপথ্যে যারা রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ