শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি

---শাহীন আলম তুহিন,মাগুরা : বাড়ির উঠানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে আছে। সূর্যের আলোয় লাল লাল পেঁয়াজ রঙিন আভা ছড়াচ্ছে। মাগুরা সদরের কুচিয়ামোড়া গ্রামের প্রতিটি বাড়িতে  উঠানে এখন শোভা পাচ্ছে  পেঁয়াজ। গ্রামের নারী কৃষানীরা সকাল হতেই  বাড়ির উঠানে পেয়াজ শুকাতে  ব্যস্ত সময় পার করছেন। সূর্যের ঝলমলে রোদে বাড়ির উঠানে পেয়াজ গুলো ঝকমক করছে। এই দৃশ্য প্রকৃতিকে করেছে আলোকিতময়। সরজমিন মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় মাঠে মাঠে কৃষক পেয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ আবার পেঁয়াজ গাছের বীজ সংরক্ষণ করছেন।
পেঁয়াজ চাষীর রামকান্ত বলেন, চৈত্রের  শেষের দিকে পেঁয়াজ তোলা শেষ হবে। এবার আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় আমাদের কুচিয়ামোড়া এলাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এ গ্রামের অধিকাংশ কৃষকের পেঁয়াজের বাম্পার ফলন পেয়েছে। পেয়াজের পাশাপাশি এ গ্রামের কৃষকরা  রসুনের চাষ করেছেন। রসুনেরও বাম্পার ফলন হয়েছে। প্রতিটি মাঠেই পেয়াজ তোলা প্রায়ই শেষ। এখন আমরা বাড়িতে পেয়াজ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছি। এবার আমি ১৮০ শতক জমিতে পেঁয়াজের আবাদ করেছি। এবার আশা করছি ৪০ থেকে ৫০  মন পেঁয়াজ  পাবো।
পেঁয়াজ চাষী সুফল বিশ্বাস বলেন, রিয়াজের এবার বাম্পার ফলন হওয়াতে আমি ভালো দাম পাচ্ছি । এখন প্রতি মন পেঁয়াজ  আছি ৯ শ টাকা ৯৫০ টাকা। আমাদের কুচিয়ামোড়া মাঠে এবার পেয়াজের বাম্পার ফলন হয়েছে। আমাদের গ্রামের প্রত্যেক চাষী এবার ৫০ থেকে ৮০ মন পেঁয়াজ ঘরে তুলেছে। এখন সেই পেঁয়াজ উঠানে রোদে শুকানো হচ্ছে।
জেলার কৃষির বিভাগ বলছে, এবার আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় মাগুরা জেলার ৪ ও জেলায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজের সবচেয়ে বেশি ফলন হয়েছে শ্রীপুর উপজেলায়। পাশাপাশি মাগুরা সদর মোহাম্মদপুর উপজেলায় পেঁয়াজের আশানুরুপ ফলন হয়েছে। এখন গ্রামের মাঠ থেকে কৃষকের পেঁয়াজ তোলা শেষ হয়েছে। সরকার পেঁয়াজ চাষীদের উদ্বুদ্ধ করনের জন্য প্রতিবছর বিনামূল্যে সার ও বীজ বিতরন করে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)