শুক্রবার ● ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত
পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত
![]()
পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। প্রথম দিন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ টি কেন্দ্রে ২৬ জুন বৃহষ্পতিবার প্রথম দিন মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী মধ্যে ২ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে এবং অনুপস্থিত ছিল ৬০ জন শিক্ষার্থী। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২১৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২১১ অনুপস্থিত ৩, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২১১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২০৬ অনুপস্থিত ৫, কপিলমুনি কলেজ কেন্দ্রে ২৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৬৫ অনুপস্থিত ৮, রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৯৭ অনুপস্থিত ৬, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫৬২ অনুপস্থিত ২৩, হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৪ অনুপস্থিত ১, পাইকগাছা আলীম মাদরাসা কেন্দ্রে ১৫৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৭ অনুপস্থিত ১২। এছাড়া বিএমএ’তে পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ৪৩ পরীক্ষার্থীর ৪৩জন উপস্থিত ছিলো, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ অনুপস্থিত ২ এবং পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনই উপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।






পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন 