শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে নিসচা’র বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন
কেশবপুরে নিসচা’র বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন
এম, আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) মাসব্যাপী ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসাবে উপজেলা বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে চিত্রনায়ক ইলিয়াস কানঞ্চন ঘোষিত মাস ব্যাীপ কর্মসুচীর অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার নিসচা;র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শহরে চালকদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন কার্যক্রম পালিত হয়। প্রধান অতিথি হিসাবে (৭ই অক্টোবর ২০২৩) শনিবার সকালে কেশবপুর ফায়ারসার্ভিস অফিসের সামনে যশোর সাতক্ষীরা রোডে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্য দিয়ে মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল। এসময় উপস্থিত ছিলেন ফায়ারসার্ভিস কেশবপুর উপজেলা শাখার কর্মকর্তা শংকর বিশ্বাস, ফায়ার লিডার শেখ মুজিবর রহমান, ফায়ারফাইটার মোঃ শাহনেওয়াজ, নিরাপদ সড়ক চাই’র সদস্য ও সাংবাদিক এম আব্দুল করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, প্রদীপ কুমার মোদক, আসাদুজ্জামান, মনতোষ কুমার দাস, আবু সালেহ মাসুদ হাসান, মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল, ইউপি সদস্য ও নিসচার সদস্য শাহনাজ পারভীন, তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন, মমতাজ বেগম, আব্দুল রহমান রকি, শাহজাহান কবীর, আসাদুজ্জামান, চ¤পা রানী প্রমুখ।






পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত 