শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ সহিল গং
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ সহিল গং
৩৭৭ বার পঠিত
রবিবার ● ১৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ সহিল গং

 ---জমি সংক্রান্ত বিরোধে পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর বাড়ীতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ সহিল উদ্দীন গাজীসহ আরও ১৫/২০ লোকজন। ১৯ নভেম্বর রবিবার ভোট ৫টায় বিশ্বরঞ্জনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী (৬০) চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন  নিভিয়ে দেয়। জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। সহিল উদ্দীন গাজী মনোরঞ্জনের পক্ষ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিশ্বরঞ্জনকে বাড়ী দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী জানান, জমি নিয়ে মামলা চলছে। আদালতের যে রায় হবে সেটা আমরা মেনে নেবো। ৩/৪ দিন আগে সহিল উদ্দীন আমার বাড়িতে এসে ঘরবাড়ি ছেলে চলে যেতে বলে। না গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ এসে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলে যান। কিন্তু সহিল উদ্দীনের পূর্ব ঘোষনামত সহিল উদ্দীনসহ ১৫/২০ জন লোক নিয়ে রবিবার ভোর রাতে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গেলে সে আমাদেরকে মারধর করে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে তারা পুনরায় আমার বাড়ীর চারিপাশে তার ও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় বিশ্বরঞ্জন চৌধুরীর স্ত্রী স্বরসতী চৌধুরী পাইকগাছা থানায় সহিল উদ্দীন গাজী, কপিল উদ্দীন গাজী, নজরুল গাজী, মঞ্জুর গাজী, জাকির শেখ, মনোরঞ্জন চৌধুরীসহ ১৫/২০ নামে একটি লিখিত অভিযোগ করেছেন। বসত ঘরে আগুন দেওয়ায় বিশ্বরঞ্জনের অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।





অপরাধ এর আরও খবর

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত; ২টি গরু আহত নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত; ২টি গরু আহত
পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)