রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক লিটন
নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক লিটন
ফরহাদ খান, নড়াইল;
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটির বার্ষিক সাধারণ সভা এবং ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাক অ্যাডভোকেট তায়েব আলী আছাদ, শিক্ষাবিদ ইউছুফ আলী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, কাজী ইসমাইল হোসেন লিটন, বিএম রছিকুল রহমান, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, রেকসোনা খাতুনসহ অনেকে।
আগামী তিন বছরের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটির সাধারণ সম্পাদক করা হয়েছে-কাজী ইসমাইল হোসেন লিটনকে। পদাধিকার হিসেবে চেয়ারম্যান হয়েছেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
এছাড়া ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সালমা রহমান কবিতা, রেজাউল বিশ্বাস, মলয় কুন্ডু ও আসলাম খান লুলু।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 