শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
২২৪ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে  জামায়াত প্রার্থীর রাজনৈতিক  প্রচারণার অভিযোগে  স্মারকলিপি ও সমাবেশ করেছে  বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩ নভেম্বর সোমবার সকাল ১১ টায়  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা  বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে মাগুরা জেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়। সেখানে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে রাজনৈতিক  রাজনৈতিক প্রচারণার  অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাহস জানায়,গত ২৭ অক্টোবর  বিদ্যালয়ের দিবা শাখার এসেম্বলিতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মাগুরা- ১ আসনের প্রার্থী আব্দুল মতিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন , আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করতে ছাত্রদের প্রতি আহ্বান জানান এবং দোয়া প্রার্থনা করেন।
এ কথায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। প্রতিবাদে সোমবার আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি বিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি চলবে না। আমরা ছাত্র। আমাদের বয়স এখনো ১৮ হয়নি। তাই আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে রাজনীতি আমরা পছন্দ করি না। তারা আরো জানায়, প্রধান শিক্ষক  বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার  কোচিং বাণিজ্য করছেন। বৃত্তি পরীক্ষা উপলক্ষে তিনি প্রতি শিক্ষার্থী বাবদ ২০০০ টাকা করে আদায় করছেন। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা পড়েছে বিপাকে । আমরা এ সকল বিষয়ের তীব্র জন্য  প্রতিবাদ জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সকল দাবির প্রেক্ষিতে নিজের কোন বিষয় ভুল হয়েছে। শিক্ষার্থীরা যদি আমাকে না চায় তাহলে আমি পদত্যাগে বাধ্য থাকবো ।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)