রবিবার ● ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষ আহত ৬, বাড়িঘর ভাঙচুর লুটপাট
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু দফায় দফায় উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এ সময় অন্তত ৬ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল আহম্মেদ বাবু এবং একই গ্রামের আনিচুর রহমান কনকের সাথে সামাজিক দল করে আসছিল। কিন্তু সম্প্রতি সোহেল আহম্মেদ বাবু আনিচুর রহমান কনকের সাথে সামাজিক দল থেকে বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে সোহেল আহম্মেদ বাবু গ্রুপের লোকজন মনিকুলের দোকানের সামনে আনিচুর রহমান কনক গ্রুপের আলিম শেখ (৩৫), মহসিন মোল্যা (৪৫) এবং সুজন মল্লিক (৪২) কে মারধর করে। এ সংবাদ জানাজানি হলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোহেল আহম্মেদ বাবু গ্রুপের আলম (৪৫), নাবিল (২৫) এবং সজল মৃধা (৪৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় বাবু গ্রুপের মনিরুল মৃধা, রবিউল মৃধাসহ উভয় গ্রুপের অন্তত ৬ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 