শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
১৬৭ বার পঠিত
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে, বিজয়ের সাথে এ স্লোগান নিয়ে সারাদেশের সাথে  মাগুরাতে গতকাল শনিবার বিকালে মাগুরা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস - ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি থেকে নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করেন। এ সময়  জেলা পরিষদের  প্রশাসক আলি আহমদ,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ইমতিয়াজ হোসেন, জেলা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন  ইসরাত উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে  কাবাডি প্রতিযোগিতায়  বালিকা গ্রুপে মাগুরা পৌরসভা ও শালিখা উপজেলা অংশ নেয়।
জেলা ক্রীড়া  অফিসার বিএম সাজিন বলেন, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তৃণমূল পর্যায়ে ৮ টি ইভেন্টে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালধীন  ক্রীড়া পরিদপ্তর কর্তৃক সারাদেশে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা -২০২৬। শনিবার  প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে   সিলেটে এ নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেন। সেই সাথে সারাদেশে একযোগে শুরু হল নতুন কুড়ি স্পোর্টস  -২০২৬। মাগুরায় আটটি ইভেন্টে এ প্রতিযোগিতা চলবে ৯ মে পর্যন্ত। তারপর জেলা পর্যায়ে থেকে বাছাইকৃত খেলোয়াড়রা খুলনায় গিয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। জেলা প্রশাসন মাগুরা ও জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।





খেলা এর আরও খবর

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)