শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে, বিজয়ের সাথে এ স্লোগান নিয়ে সারাদেশের সাথে মাগুরাতে গতকাল শনিবার বিকালে মাগুরা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস - ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি থেকে নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ইমতিয়াজ হোসেন, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডি প্রতিযোগিতায় বালিকা গ্রুপে মাগুরা পৌরসভা ও শালিখা উপজেলা অংশ নেয়।
জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন বলেন, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তৃণমূল পর্যায়ে ৮ টি ইভেন্টে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক সারাদেশে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা -২০২৬। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেটে এ নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেন। সেই সাথে সারাদেশে একযোগে শুরু হল নতুন কুড়ি স্পোর্টস -২০২৬। মাগুরায় আটটি ইভেন্টে এ প্রতিযোগিতা চলবে ৯ মে পর্যন্ত। তারপর জেলা পর্যায়ে থেকে বাছাইকৃত খেলোয়াড়রা খুলনায় গিয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। জেলা প্রশাসন মাগুরা ও জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 