শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
২৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

---শ্যামনগর (সাতক্ষীরা): জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।এই এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে British High Commission–এর আর্থিক সহযোগিতায় CARE Bangladesh-এর Consortium Partner হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাCordaid-এর নবপল্লবপ্রকল্প উদ্যোগ নিয়েছে টেকসই জীবিকা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার।
এরই অংশ হিসেবে ৩০অক্টোবর ২০২৫ তারিখে উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে Cordaid-এরসহযোগিতায় নবপল্লবপ্রকল্প এর আওতায় শ্যামনগর উপজেলায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে প্রত্যেককে ২টি করে মোট ৮০ টি ভেড়া প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৬০ জন দরিদ্র পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যিনি বলেন “নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ব্যবস্থাকে আর ওটেকসই ও লাভজনক করে তুলবে।গবাদি পশু পালন শুধু আয়ের উৎস নয়, এটি নারী ও পরিবারের ক্ষমতায়নেরও একটি কার্যকর মাধ্যম।”
Cordaid -এর নবপল্লব প্রকল্পের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু সম্পদ বিতরণ নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি করা। ভেড়া পালন উপকূলীয় অঞ্চলের পরিবারের জন্য একটি কার্যকর ও টেকসই জীবিকার মাধ্যম হতে পারে।আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে উপকার ভোগীরা ধীরে ধীরে স্বনির্ভরতা রপথে এগিয়ে যাবে।”
প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নবপল্লব প্রকল্পের কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা বলেন, এই ভেড়া পেয়ে তারা নতুন ভাবে জীবিকা গড়ার সুযোগ পাচ্ছেন।এতে তাদের পারিবারিক আয় বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
Cordaid এর নবপল্লব প্রকল্প মূলত জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রকল্পের আওতায় ভেড়া বিতরণের পাশাপাশি কৃষি প্রশিক্ষণ, নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা সহায়তা এবং সামাজিকস চেতনতা কার্যক্রম ও বাস্তবায়িত হচ্ছে।
Cordaid বিশ্বাস করে, এই ধরনের জীবিকা সহায়তা কার্যক্রম শুধু উপকূলীয় দরিদ্রজন গোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নই নয়, বরং তাদের জলবায়ু সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতাও বৃদ্ধি করবে।এই উদ্যোগের মাধ্যমে নবপল্লব প্রকল্প ধীরে ধীরে উপকূলের প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে — যা টেকসই উন্নয়নের পথে একটি বাস্তব পদক্ষেপ।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)