বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা
উত্তরণের খুলনার রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা
উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ খুলনা শহরের রূপসা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলগত উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রূপসা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধানশিক্ষক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া সিদ্দিকা, ডিপুটি ডিরেক্টর, মহিলা বিষয়ক কর্মকর্তা, খুলনা এবং আব্দুল মমিন, টিইএসও, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, মোছাম্মাত নাইমা জাহান, কুমারেশ চন্দ্র ও সিরাজুল ইসলাম।
ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কুইজ, চিত্রাঙ্কন এবং পোস্টার জলবায়ু সংক্রান্ত দলগত কাজের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। প্রধানশিক্ষক বলেন, জলবায়ু সচেতনতা স্কুল থেকেই শুরু হোক। প্রতিটি স্কুলের শিক্ষক ও শত শত শিক্ষার্থী এগিয়ে আসলে মানবসৃষ্ট দুর্যোগ কমে আসবে। আগে থেকে সচেদত হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কম হবে।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা বেশি বেশি পাঠ্যসূচিতে সংযুক্ত করার বিষয়ে সরকারের নিকট দাবি জানান। এই অনুষ্ঠান সঞ্চালন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের জাহিদ হাসান ও মনিরুল ইসলাম।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 